পোস্টগুলি

জুলাই, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য

ছবি
স্কন্দপুরাণে বিজয়া একাদশী মহাত্ম্য বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন- হে বাসুদেব! ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন।   শ্রীকৃষ্ণ বললেন- হে যুধিষ্ঠির! এই একাদশী ‘ বিজয়া ’ নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন।   তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন , তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপবিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে ‘ বিজয়া ’ নামে প্রসিদ্ধ।   পুরাকালে শ্রীরামচন্দ্র চৌদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে।   সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তাঁর সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন।   ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় (আ...

পরমা_একাদশী_ব্রত_মাহাত্ম্যকথা:

ছবি
সকল‌কে কৃষ্ণপ্রী‌তি ও শু‌ভেচ্ছা , হ‌রেকৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির বললেন- হে কৃষ্ণ! পুরষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর বিধিই বা কি ? দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন- হে যুধিষ্ঠির! সুখভোগ , মুক্তি , আনন্দ প্রদানকারী , পবিত্র এবং পাপবিনাশিনী এই একাদশীর নাম ‘ পরমা ’ । পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারেই এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলব। কাম্পিল্য নগরে মুনিঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রহ্মণ বাস করতেন। তাঁর স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন। কিন্তু পূর্ব কর্মফলে এই বাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তার কিছুই জুটত না। কিন্তু তাঁর স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথিসেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। স্বামীকে কখনও বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারিরীক দূরাবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন।   একদিন পত্নী প্রিয়ংবদাকে বললেন- হে কান্তে! আমি ধনবান মানুষদের কাছেও ভিক্ষা চেয়ে পাই না। বলো এখন আমি কি করব ? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও ...

#পবিত্রারোপনী_একাদশী_মাহাত্ম্যঃ

ছবি
আসছে ৮ ই আগস্ট ২০২ ২ ইং , রোজ সোমবার শুভ পবিত্রারোপনী _ একাদশী । পারণ : ৯ই আগস্ট ২০২ ২ ইং , রোজ মঙ্গলবার সকাল ৫:৩১- ৯ :৫২ টা পর্যন্ত ।   ভবিষোত্তরপুরাণে  পবিত্রারোপনী   একাদশী  মাহাত্ম্য বৰ্ণিত   হয়েছে ।  একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্ৰীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্ৰভু! শ্ৰাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন। শ্ৰীকৃষ্ণ বললেন-হে মহারাজ! এখন আমি সেই পবিত্ৰ ব্ৰত মাহাত্ম্য বৰ্ণনা করছি , মনোযোগ দিয়ে তা শ্ৰবণ করুন। যা শোনামাত্ৰেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়।"প্ৰাচীন কালে দ্বাপর যুগের শুরুতে মহিজীৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিম্মতি নগরে রাজত্ব করতেন।কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্ৰ সু- শাস্তি ছিল না । কেননা তিনি ছিলেন অ পুত্ৰক । পুত্ৰহ ীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না । এইরুপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল । কিন্তু তবুও পুত্ৰমুখ দশনে রাজা বঞ্চিতই রইলেন । নিজেকে অত্যন্ত দুৰ্ভাগা মনে করে রাজা চিন্তাগ্ৰস্ত হলেন । প্ৰজাদের সামনে গিয়ে বলতে লাগলেন , '' হে প্ৰজাবৃন্দ । তোমরা শোন । আমি এই জন্মে তো কোন   প...