পোস্টগুলি

মার্চ, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

একাদশী ব্রত তালিকা ২০২২

ছবি
 

"কামদা" একাদশী ব্রত মাহাত্ম্য

ছবি
আগামী ১৩/০৪/২০২২ইং, রোজ বুধবার  "কামদা"  একাদশী ব্রত । পারণের সময়: ১৪/০৪/২০২২ইং, রোজ বৃহস্পতিবার সকাল ৫:৩৮ হতে ৯:৫২ টার মধ্যে। চৈত্র মাসের শুক্লপক্ষের "কামদা" একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পূরাণে বর্ণিত আছে । মহারাজ যুধিষ্টির বলেন- হে বাসুদেব! আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বলেন-হে মহারাজ! এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি। আপনি একমনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতুহল নিবারণের জন্য এই ব্রতা কথা কীর্তন করেছিলেন — ঋষি বশিষ্ঠ বলেন- হে মহারাজ । কামদা একাদশী তিথি পাপনাশক ও পূণ্যদায়ীনি। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব , কিন্নর ও অস্পরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীমধ্যে অস্পরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী-স্ত্রী রূপে ঐশ্বর্য্যপূর্ণ এক গৃহে পরমসুখে দিনযাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর-লয়-তাল-মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ...

পদ্মিনী একাদশী মাহাত্ম্য:

ছবি
চলছে পুরুষোত্তম মাস বা মলমাস । স্মার্তগণ পুরষোত্তম মাস বা অধিমাসকে ‘ মলমাস ’ বলে এই মাসে সমস্ত শুভকার্য পরিত্যাগ করে থাকেন । কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকলমাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন । তিনি নিজের নামানুসারে এই মাসের নাম ‘ পুরুষোত্তম ’ মাস রেখেছেন । যুধিষ্ঠির বললেন - হে জনার্দন ! আমি বহুধর্ম ও ব্রতের কথা শুনেছি । এখন পুরুষোত্তম মাসের সর্বপাপবিনাশিনী ও পুন্যদায়িনী শুক্লপক্ষীয় ‘ পদ্মিনী ’ একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন । যা শ্রবন করলে পরমপদ প্রাপ্ত হওয়া যায় । ভগবান শ্রীকৃষ্ণ বললেন - দশমীর দিন থেকেই ব্রতের শুরু হয় । কঁসার পাত্রে ভোজন , মসুর , ছোলা , শাক এবং অপরের অন্ন ও আমিষ দশমীর দিন বর্জন করতে হয় । পরের দিন প্রাতঃকৃত্যের পর সুগন্ধী ধূপ , দীপ , চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হয় । রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম ও গুণ কীর্ত্তন করতে হয় । এরপর ভগবান শ্রীগোবিন্দ এই পদ্মিনী একাদশী ব্রতের একটি ইতিহাস বর্ণনা করলেন ...